দেশে নতুন ৪৯০টি স্টেডিয়াম হবে : বীরেন শিকদার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪২
যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার বলেছেন, বাংলাদেশে নতুন করে আরো ৪৯০টি স্টেডিয়াম করা হবে। এর মধ্যে ১৩১টির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে।
 
মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভায় মন্ত্রী এ সব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সেই আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন কোন গরিব দেশ না। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়ে গেছে। ২০২১ সালের আগে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবো।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান প্রমুখ।