বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে কমে গেছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
জুলাই মাসে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী সংখ্যা ছিল ১২৮.৯৩ মিলিয়ন। জুন মাসে সংখ্যাটি ছিল ১৩১.৩৭ মিলিয়ন। জুলাই মাসের শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫৬.৩০ মিলিয়ন, বাংলালিংক ৩১.৩৬ মিলিয়ন, রবি ২৬.৮১ মিলিয়ন এবং এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯.৩৫ মিলিয়ন। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের গ্রাহকসংখ্যা ৪.৪৩ মিলিয়ন এবং দেশের একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা ৬.৬৮ মিলিয়ন।
ইত্তেফাক/এসএসএ
