ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৩
ব্রাহ্মণবাড়িয়ায় মো. আবদুল মান্নান নামে এক পুলিশ কনস্টেবলকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 
 
মঙ্গলবার দুপুরে আদালত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কোর্ট এলাকার পুলিশের ব্যারাকের তার ব্যবহারের ট্রাঙ্ক থেকে আরো ১ হাজার ৬০০ পিস উদ্ধার করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর  থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জেলা মাদক দ্রব্য অফিস সূত্র জানায়।