আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গিদের দিয়ে সাধারণ মানুষ হত্যা করছেন। এ জন্যই জঙ্গিদের জন্য তার এতো মায়াকান্না। আসলে জঙ্গিরা মারা গেলে তার মন কাঁদে। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং দলের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের জন্য কাজ করে বাংলাদেশকে যখন আমরা আবারও একটা অবস্থায় নিয়ে এসেছি, তখন শুরু হয়েছে জঙ্গিবাদী কর্মকাণ্ড।
গুলাশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, মাত্র ১০ ঘণ্টায় আমরা জঙ্গিদের দমন করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এরকম করতে পারেনি। তিনি বলেন, জঙ্গিরা জীবিত ধরা দেয় না, গুলি খায়, মারা যায়। আর জঙ্গিদের জন্য বিএনপির মায়াকান্নার রহস্য আছে। মনে রাখা উচিত জঙ্গিরা যদি ধরা না পড়তো, না মারা যেত, তাহলে কত মানুষ তাদের হাতে মারা যেত। খালেদা কি এটাই চেয়েছিলেন?
ইত্তেফাক/এএন
