আরো দুইবার বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েলকে!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৮
 
‌‘স্পেক্টর’ ছবিতে অভিনয়ের পর থেকে শোনা যাচ্ছিল আর কোনো বন্ড সিরিজে অভিনয় করবেন না ড্যানিয়েল ক্রেগ। কিন্তু মনে হচ্ছে সনি ড্যানিয়েলকে ধরে রাখতে চাচ্ছে। আর এজন্য প্রচুর অর্থেরও প্রস্তাব দেয়া হয়েছে ‘স্কাইফল’ অভিনেতাকে। 
 
সূত্রের ভাষ্যে, সনি চ্যানেল বন্ড সিরিজের প্রধান চরিত্রে রাখার জন্য প্রচুর টাকা ঢালছে। 
 
দ্য ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে বলা হয়েছে, আরো দুই সিরিজে ড্যানিয়েল ক্রেগকে অভিনয় করাতে নির্বাহীরা ১৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব করেছে।  
 
তবে ৪৮ বছর বয়সী অভিনেতা এই প্রস্তাব গ্রহণ করেছেন কি না সেটি জানা যায়নি। এর আগে একটি সাক্ষাৎকারে ড্যানিয়েল ক্রেগ জানিয়েছিলেন, জেমস বন্ডের চরিত্র করতে করতে তিনি ক্লান্ত। কাজেই পারিশ্রমিক যতই হোক, কিছুতেই আর বন্ড হবেন না তিনি।
 
অবশ্য একটি সূত্র জানিয়েছে, এই প্রস্তাব ড্যানিয়েলের জন্য সুবিধাজনক হয়েছে। সবাই জানে নির্বাহীরা তাকে কতোট পছন্দ করে। বন্ড সিরিজ থেকে এখন তাকে হারানো ভাল কিছু হবে না। 
 
বর্তমানে ড্যানিয়েল স্টিভেন সোডারবার্গের ছবি ‌‘লোগান লাকি’ ছবিতে কাজ করছেন।
 
 
ইত্তেফাক/এএসএস