মানবতাবিরোধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৫
 
বিচারকার্য শেষ হয়ে যাওয়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 
 
আনিসুল হক বলেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা করা হচ্ছে। 
 
তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। 
 
দুই মন্ত্রীর বিষয় জানতে চাইলে আনিসুল হক বলেন, তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। 
 
ইত্তেফাক/এএসএস