কুষ্টিয়ায় বহুল আলোচিত শিশু অর্পা রানী পাল ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তপন কুমার পালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শহরের আড়ুয়াপাড়ার রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মার্চ বিকাল সাড়ে পাঁচটার দিকে শিশু অর্পা রানী পাল শহরের আড়ুয়াপাড়াস্থ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরের দিন ২৯ মার্চ রাতে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অর্পার বাবা স্বপন কুমার পাল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে তপন কুমার পালকে আটক করে। জিজ্ঞাসাবাদে আসামী তপন অর্পাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। পরে মামলাটি কুষ্টিয়ার নারী ও শিশু আদালতে পাঠানো হয়। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করে।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।
ইত্তেফাক/এএসএমইউ
