পীরগঞ্জে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৮
রংপুরের পীরগঞ্জে রেজাউল ইসলাম নামে এক বিকাশ কর্মীকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ৩ দুর্বৃত্ত।
 
বুধবার দুপুরে উপজেলার পীরগঞ্জ-চতরা সড়কের শিমুলতলী বাজার থেকে চতরাহাটে যাওয়ার পথে চৌধুরী মেলা ঈদগাহ মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।  
 
ডান পায়ে গুলিবিদ্ধ রেজাউলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। তিনি উপজেলার রওশনপুর গ্রামের নুরুল আমীনের পুত্র।
 
গুলিবিদ্ধ রেজাউল বলেন, ‘বিকাশ এজেন্টদের কাছে টাকা পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেলে চতরাহাটে যাচ্ছিলাম। ঈদগাহমাঠ নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা এক দুর্বৃত্ত আমাকে গুলি করে। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়ি। এই সুযোগে ছিনতাইকারীরা  ব্যাগে থাকা দেড় লাখ নিয়ে পালিয়ে যায়।’  
 
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি