ভুয়া প্রকল্পের নামের ৪১ লাখ টাকা আত্মসাৎ করায় ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৭
ভুয়া প্রকল্পের নামের সাড়ে ৪১ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে হাজী মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
দুদকের ঢাকা জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাজী মো. মিজানুর রহমান মেসার্স হাজী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকদারী ব্যবসা করেন।
 
দুদক সূত্র জানিয়েছে, হাজী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে দুইটি মামলা ৪৫ টি ভুয়া প্রকল্পের নামে সাড়ে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গত বছর ১২ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে তেজগাও থানায় মামলা দুটি দায়ের করনে।