সর্বশেষ ঘরের মাটিতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো বাংলাদেশের জন্য হিসাবে আফগানিস্তান কোনো দুশ্চিন্তা হওয়ার কথা নয়। কিন্তু দুশ্চিন্তাটা এই যে ‘জিততেই হবে’ একটা চাপ থাকবে বাংলাদেশের ওপর।
বুধবার ইমরুল কায়েস বলছিলেন, বাংলাদেশ এখন যে লেভেলের ক্রিকেট খেলছে, তাতে এই চাপেরও আর জায়গা নেই। আফগানিস্তান অনেক উন্নতি করছে বলেও তিনি পরিষ্কার বললেন, ‘দেখুন, আফগানিস্তান এখন ভালো ক্রিকেট খেলছে। এখন আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, আমার মনে হয় আফগানিস্তান এতটা কঠিন হবে না। কারণ যেহেতু ইংল্যান্ড সিরিজের আগে এটাআমাদের জন্যে খুব ভালো হবে, এরকম একটা টুর্নামেন্টে আফগানিস্তানকে পাচ্ছি। আমি বলব যে, আমাদের এশিয়ার মধ্যে এখন ওরা ভাল ক্রিকেট খেলছে এবং অনেক উন্নতি করেছে। এখন আমরা যদি সবমিলিয়ে আমাদের ক্রিকেট খেলতে পারি এতটা সমস্যা হবে না।’
এখানে নিজেদের মানসিকভাবে বড় দলগুলোর মতো হয়ে ওঠার তাগিদটা খুব গুরুত্বপূর্ন মনে করছেন জাতীয় দলের এই ওপেনার, ‘একটা সময় ছিল, যখন আমরা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে খেলতাম, তখন তারা আমাদের সাথে এই ধরনের মনোভাবটাই রাখতো। দেখা যেত তারা কোন পাত্তাই দিতো না, একবারে ড্যাম কেয়ার। তো ওরা চেষ্টা করতো ওরা আমাদের কোনভাবেই সুযোগ দেবে না। এটা আসলে একটা ক্রিকেট স্ট্যান্ডার্ড। আমি মনে করি যারা বড় শক্তিশালী দল হয়ে যায়, তারা ওইভাবেই ছোট টিমগুলাকে দেখে। আমর মনেহয় এখন আমাদের ওই সময় এসেছে, ওইভাবেই তাদের সাথে আমাদের খেলা এবং সেভাবেই ট্রিট করা।’
ইত্তেফাক/এসএসএ
