হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমরেন্দ্র নাথ সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্ট এই ব্যবস্থা গ্রহণ করেছে। বাধ্যতামূলক অবসর দেয়া হলেও তিনি বিধি মোতাবেক যাবতীয় আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।
এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ ইত্তেফাককে বলেন, মামলার নথি সুপ্রিম কোর্ট প্রশাসন গুরুত্ব সহকারে সংরক্ষণ ও দেখভাল করে থাকে। কিন্তু নথি গায়েবের সঙ্গে যখন কোন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তখন কঠোর ব্যবস্থা নেয়া হয়ে থাকে। কোন ধরনের শৈথিল্য প্রদর্শন করা হয় না।
ইত্তেফাক/ইউবি
