গ্রিসে বন্যায় ৪ জনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৯
গ্রিসে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির বেশকিছু শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে আছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া বৃষ্টিতে গ্রিসের উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশকিছু শহরের অংশ পানিতে ডুবে গেছে।
 
ইতোমধ্যে কালামাতায় তিনজন ও স্পার্টায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় এক দমকলকর্মী জানান, তারা ৮০ ও ৬৩ বছর বয়সী দুই নারীর লাশ উদ্ধার করেছেন। গ্রিসের উত্তরাঞ্চলে বন্যার অবস্থা বেশি খারাপ।
 
কোথাও কোথাও বন্যার পানি সরে গেলেও অনেক গাড়ি আটকে আছে। সেগুলো সরিয়ে রাস্তা পরিস্কারের কাজ করছে দমকলকর্মীরা। ডেইলি মেইল
 
ইত্তেফাক/এমএইচ