তখন জাহিদ ভাইয়ের সাথে মৌ আপার প্রেম তুমুল। মৌ আপার সাথে একটু মান-অভিমান হলে শুটিং ছেড়ে কথা বলতেন মোবাইলে। হয়তো মৌয়ের অভিমান ভাঙিয়ে এরপর আবার শুটিং। শমী কায়সারের এসব কথা শুনে জাহিদ হাসান হেসে বলেন, ‘শমী আমার কাছের বন্ধু। এখনো সেই বন্ধন অটুট। তাই আমার গোপন খবর তার জানা।’
‘বন্ধু তবুও দু’জনে’ অনুষ্ঠানে এসব কথা বলেন জাহিদ হাসান ও শমী কায়সার। একটা সময় দু’জন জুটি হয়ে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। যেগুলো পেয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। এখনো যার রেশ রয়ে গেছে দর্শকের মনে।
এবার এই জুটি নিয়ে আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘বন্ধু তবুও দু’জনে’ সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ও তানিয়া হোসেনের উপস্থাপনায় প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে আরটিভিতে।
ইত্তেফাক/এমএইচ
