এনএসসির ১৪২ কোটি ১৯ লাখ টাকার বাজেট অনুমোদন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৯
২০১৬-১৭ অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ১৪২ কোটি ১৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বুধবার  জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত পরিষদের কার্যনির্বাহী কমিটির ২০১৬-১৭ অর্থবছরের বাজেট সভায় এ অনুমোদন প্রদান করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার। সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেওয়ান শফিউল আরেফীন টুটুল, ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ বাদল রায় সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।