সদরঘাটে পুলিশের জনসেবা কার্যক্রম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৪
বাংলাদেশ পুলিশের নবগঠিত ইউনিট নৌ পুলিশ কার্যকরী নাগরিক সেবা দিতে কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে ‘কমিউনিটি নৌ পুলিশ’ সদস্যদের জন্য একটি কর্মশালা করেছে।
 
ঈদুল আযহা উপলক্ষ্যে সদরঘাট এলাকায় যাত্রীদের সহযোগিতা করার উদ্দেশ্যে ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ স্লোগানকে প্রাদিপাদ্য করে কমিউনিটি নৌ পুলিশ তার কার্যক্রম পরিচালনা করবে।
 
ইত্তেফাক/এএসএমইউ