শিশু হত্যা: বাবা ও সৎমায়ের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩
রংপুরে শিশুকে হত্যার দায়ে তার বাবা ও সৎ মাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল শিমুলতলা এলাকার আবু তাহের (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম (২০)।
 
জানা গেছে, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে তাহের ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী মিলে প্রথম স্ত্রীর সাত বছরের মেয়ে তাজমিনা খাতুনকে ‘গলাটিপে হত্যা করে’।
 
তানজিমার মামা সাদেকুল ইসলাম পরদিন তাহের ও লাবনীকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
 
তদন্ত শেষে ২০০৮ সালের ২৮ এপ্রিল পীরগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 
 
 
 
ইত্তেফাক/এমআই