ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪২
 
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে বলে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ’র এলেনবাড়িস্থ (তেজগাঁও) সদরদফতরে নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। সেখানকার টেলিফোন নম্বর হচ্ছে ০২-৯১৩০৬৬২ এবং মোবাইল নম্বর ০১৯৬৬৬২২০১৯ ও ০১৭৩০৭৮২৯৪৬।
 
সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবার কোরবানির ঈদের আগে-পরে ছয় দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে।
 

ইত্তেফাক/এএম।