২৩৬৭ গেরিলার ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি বহাল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৩
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ২ হাজার  ৩’শ ৬৭ জন গেরিলা মুক্তিযোদ্ধার তালিকা সংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
 
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বৃহস্পতিবার এবিষয়ে একটি রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেয়।
 
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য গত বছরের ডিসেম্বর রিট আবেদন করেন।
 
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গেরিলা বাহিনীর ২৩৬৭ জনের তালিকা সংবলিত প্রকাশিত গেজেট বাতিলের প্রজ্ঞাপনকে আদালত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে। সেইসঙ্গে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
২০১৪ সালের ২৯ অক্টোবরের গেজেট বাতিলের ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ওই বছরের ডিসেম্বর রিট আবেদন করেন। বিডিনিউজ। 
 
 
ইত্তেফাক/এমআই