ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অনেকটা প্রস্তুতিমূলক সিরিজের জন্যই আমন্¿ণ জানানো হয়েছে আফগানিস্তানকে। কিন্তু এই আফগানিস্তান আবার একটা শঙ্কারও নাম। ‘জিততেই হবে’ চাপ নিয়ে খেলতে হওয়া এই সিরিজ বুমেরাং হয়ে যাওয়ারও ভয় থাকে।
কিন্তু বৃহস্পতিবার জাতীয় দলের ম্যানেজার ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন বললেন, হেসে খেলে এই আফগানিস্তানের বিপক্ষে জেতার কথা বাংলাদেশের।
এই সিরিজটার গুরুত্ব বোঝাতে গিয়ে সুজন বলছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে বড় সিরিজ খেলার আগে অনুশীলনের জন্য এটা খুব দরকার ছিলো, ‘অনেক গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের সাথে খেলার আগে এমন একটা সিরিজ খেলার খুবই দরকার ছিলো। যদিও আফগানিস্তান শক্তিশালী কম না। তবে তারা ইংল্যান্ডের চেয়েতো আর শক্তিশালী না।’
সুজন মনে করেন না যে, আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ নিয়ে দুশ্চিন্তার বিন্দুমাত্র সুযোগ আছে, ‘অনেকে দুশ্চিন্তা করছেন তাদের সাথে হেরে গেলে আমাদের পয়েন্ট কমে যাবে। তবে আমার বিশ্বাস আমরা আফগানিস্তানের বিপক্ষে হেসে খেলেই জিতব। আমরা অনেক শক্তিশালী দল। ইংল্যান্ডের সাথে খেলার আগে আমরা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবো। আমার মনে হয় সিরিজটা খুব ভালো হবে।’
ইত্তেফাক/এসএসএ
