মেয়েদের ফুটবল সাফল্যে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৬
 
মেয়েদের ফুটবল নৈপূণ্য দেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছে। সব শ্রেণি পেশাজীবদের কাছে এখন মেয়েদের ফুটবল নিয়ে আলোচনা। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ এই এশিয়ার সেরা আটের দেশ। অষ্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপানের পাশে এখন বাংলাদেশের নাম শোভা পাচ্ছে। মারিয়া, মাহমুদা, কৃষ্ণা, সানজিদা, মাসুরা, মৌসুমী, তহুরা, তাসলিমা, নারগিসরা বাংলাদেশের মেয়েদের ফুটবল উপরে তুলেছেন। মুখ উজ্জল করা এই সব ফুটবলারদের সংবর্ধণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বাফুফে জানিয়েছে ঈদের পর কোনো সময়ে জানিয়ে দেয়া হবে সংবর্ধণা দেয়ার সময়টি চূড়ান্ত করা হবে।
 
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান, চাইনীজ তাইপে এবং আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
 

ইত্তেফাক/এএম।