‘রাশিয়া বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০
অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয় ও বিশ্বকাপ বাছাইয়ে চলমান নৈপুণ্য ব্রাজিল ফুটবল দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দলটির আক্রমণভাগের খেলোয়াড় কস্তাতো হিসেব শুরু করে দিয়েছেন ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ নিয়ে। তাঁর মতে, রাশিয়া বিশ্বকাপ জয়ের সব ধরণের গুণাবলী ব্রাজিল দলের রয়েছে।
 
দক্ষিণ আমেরিকান অঞ্চলের ফুটবল জায়ান্ট ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতে ২০০২ সালে। কিন্তু সর্বশেষ বিশ্বকাপের আসরটি নিজেদের মাঠে অনুষ্ঠিত হলেও আশানুরূপ কিছু দেখাতে পারেনি দলটি। সেমিফাইনালে ৭-১ গোলে জার্মানির কাছে বড় ব্যবধানে হেরে থেমে যেতে হয় সেলেচাও নামে খ্যাত দলটিকে। তবে সম্প্রতি নিজেদের মাঠে অনুষ্ঠিত অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচাতে সক্ষম হয় নেইমারের ব্রাজিল। অলিম্পিক দলের এই সাফল্য জাতীয় দলেও ইতিবাচক প্রভাব ফেলছে। তারা নৈপূণ্য দেখাচ্ছে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বেও।
 
জুনে নিয়োগ পাওয়া দলের নতুন কোচ টিটের তত্ত্বাবধানে ব্রাজিল পরের বিশ্বকাপে সফল হতে পারে বলে মনে করেন দলটির স্ট্রাইকার কস্তা। আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি বলেন, ‘আমি ২০১৮ সালে ব্রাজিলের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হবো।’ আর এ সাফল্য দেখানোর মতো সক্ষমতা রয়েছে বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার— ‘দলকে এগিয়ে নেয়ার মতো সবকিছু আমাদের আছে। নেইমার এবং ফিলিপ কটিনহোর মতো অনেক ভালো মানের খেলোয়াড় আছে। আমাদের নতুন কোচও অনেক ভালো। আমরা যদি দল হিসেবে নিজেদের দল হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাশিয়া বিশ্বকাপে ফেবারিটের কাতারেই থাকবো।’
 
ইনজুরির কারণে রিও অলিম্পিকে খেলতে পারেনি কস্তা। হতে পারেননি অলিম্পিক স্বর্ণ জয়ের ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী। চোটের কারণে ক্লাব বায়ার্নের হয়েও নতুন মৌসুম শুরু করা দেরী হচ্ছে ২৫ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড়ের। এর মধ্যে গুঞ্চন ওঠেছে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন ছাড়তে পারেন বায়ার্ন। যদিও এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কস্তা। তিনি বলেন, ‘আমি কেন বায়ার্ন ছাড়বো? ক্লাবটিতে আমি খুব ভালো বোধ করছি। এখানে প্রথম মৌসুমটিও আমি খুব ভালো কাটিয়েছি।’ আজ শুক্রবার শালকের বিপক্ষে মাঠে নেমে নতুন মৌসুম শুরু করতে পারেন কস্তা।—সকারওয়ে
 
ইত্তেফাক/এসএসএ