শিরোপার আরো কাছে সেরেনা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫১
বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসের মহিলা এককের সেমি-ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে সেরেনা ৬-২, ৪-৬ ও ৬-৩ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই রোমানিয়ার সিমোনা হালেপকে।
 
অলিম্পিকের হতাশা ভুলতেই ইউএস ওপেনকে বেছে নিয়েছেন সেরেনা। আসর শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন, 'শিরোপা ছাড়া অন্য কিছুই ভাবছেন না।' তাই লক্ষ্যেও আরো কাছে পৌঁছে গেছেন সেরেনা। শেষ আটের বাঁধা টপকে নাম লিখিয়েছেন সেমি-ফাইনালে।
 
কোয়ার্টার ফাইনালে সেরেনার প্রতিপক্ষ ছিলেন হালেপ। সেমির টিকিট নিশ্চিতের ম্যাচে শুভ সূচনা করেন সেরেনা। ৩৩ মিনিট সময় ব্যয় করে প্রথম সেট জিতেন সেরেনা। তবে দ্বিতীয় সেটেই ঘুঁরে দাঁড়ান হালেপ। ম্যাচে সমতা আনতে ৬৫ মিনিট সময় লেগেছে তার। ফলে তৃতীয় সেটটি হয়ে দাঁড়ায় গুরুত্বপূর্ণ। আর ওই সেটেই জয় পান সেরেনা। ৩৬ মিনিটের লড়াইয়ে তৃতীয় সেট জিতে সেমির টিকিট নিশ্চিত করেন ফেলেন সেরেনা।
 
তাই ম্যাচ শেষে সেমির ম্যাচ নিয়েই বেশি আগ্রহ দেখিয়েছেন সেরেনা। কারণ, গত আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি, 'গত আসরে সেমি থেকেই বিদায় নিয়েছি। তবে এবার আর সেমি থেকে বিদায় নেবো না। সামনের ম্যাচ নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস। এ ম্যাচটি জিততেই হবে।'
 
দিনের অন্য কোয়ার্টার ফাইনালে দশম বাছাই চেক প্রজাতেন্ত্রর ক্যারোলিন প্লিসকোভা ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন অবাছাই ক্রোয়েশিয়ার আনা কুনজুকে। সেমিফাইনালে প্লিসকোভা মুখোমুখি হবেন সেরেনার।
 
ইত্তেফাক/এসএস