ভারতীয় মুসলিমদের নিয়ে কী বললেন হাশমি?

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৩
ভারতে বসবাসকারী মুসলিমদের সঙ্গে ভাল ব্যবহার করা হয়। ভারতে জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষ বসবাস করেন। কিন্তু তাদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করা হয় না। এই অভিমত অভিনেতা ইমরান হাসমির।
 
শুধু তাই নয়, ভারতবর্ষে যে নানা ধর্মের, নানা জাতের মানুষ বসবাস করেন, তা সত্ত্বেও এখানে কোনও বড় ধরণের দুর্ঘটনা ঘটে না। অর্থাৎ সে দেশের সব ধর্মের মানুষই মিলেমিশে বসবাস করেন বলেই জানান ইমরান।
 
রাজ বিবুট সিনেমার প্রমোশনে আপাতত ব্যস্ত বলিউডের 'সিরিয়াল কিসার'। মুম্বাইতে সে রকমই একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ইমরান। আর সেখানেই করেন ওই মন্তব্য।
 
মুম্বাইয়ের পালি হিলসে বাড়ি কিনতে গিয়ে বিভ্রাটে পড়েছিলেন বলিউডের ওই অভিনেতা। শুধু মাত্র মুসলিম হওয়ার জন্যই তাকে ওই সময় পালি হিলসে বাড়ি কিনতে বেগ পেতেও হয়েছিল। ওই সময় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে বেশ সরব হয়েছিলেন ইমরান।
 
ইত্তেফাক/এএম