সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা সদরে ১২ জন, কলারোয়ায় ১১ জন, তালায় থানায় তিনজন, কালিগঞ্জে আটজন, শ্যামনগরে ছয়জন, আশাশুনিতে ছয়জন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
