আসছে এভাটারের সিক্যুয়েল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৩
জেমস ক্যামরনের সায়েন্স-ফিকশন এভাটার সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। রিলিজের পরে বিশ্ব জুড়ে সাড়া ফেলেছিল ছবিটি। সমালোচক মহলেও টেকনিকালিটির জন্য বেশ প্রশংসিত হয় জেমস ক্যামারনের এই সৃষ্টি। 
 
এভটার আসার পর পরই ভক্তদের জানিয়ে ছিলেন সিক্যুয়েলও তৈরি করবেন তিনি। তাই ২০০৯ এর পর থেকে সায়েন্স-ফিকশন সিনেমার ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন করে ফিরবে এভাটার। সিনেমাপ্রেমীদের প্রতিক্ষার অবসান খানিক শেষ হল বলাই যায়।
 
জেমস ক্যামেরন জানিয়ে দিলেন এভটার ফিরছে তার দ্বিতীয় পর্ব নিয়ে। ২০১৭ সালেই এই ছবির প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছেন পরিচালক। ভক্তদের জন্য আপাতত তিনি সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে জানিয়েছেন যে, এইবার গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন ও তাদের সন্তানদের নিয়ে। সিনেমাটি রিলিজ হবে ২০২০ সাল নাগাদ।
 
ইত্তেফাক/এএম