এনটিভি’র ঈদ ধারাবাহিক ‘কুসুম কুসুম প্রেম’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২০
 
ঈদের জন্য নির্মিত হলো ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘কুসুম কুসুম প্রেম’। নাটকটি লিখেছেন সাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, সারিকা, জাহিদ হোসেন শোভন, ফারুক আহমেদ, মনিরা মিঠু, আরফান, জুঁই করিম, রাশেদ মামুন অপু, সুজাত শিমুলসহ অনেকে।
 
নাটক সম্পর্কে পলাশ মাহবুব বলেন, কুসুম কুসুম প্রেম গল্পনির্ভর বিনোদনধর্মী একটি নাটক। প্রত্যাশা করছি নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন। ‘কুসুম কুসুম প্রেম’ আসছে ঈদে এনটিভিতে প্রচারিত হবে।
 

ইত্তেফাক/এএম।