ঈদে আসছে ‘একাকার’ গানের ভিডিও

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৭
সংগীত শিল্পী শুভ চৌধুরীর ‘ওরে প্রিয়া’ নামে ১২তম একক এলবামের ‘একাকার’ গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পরিচালক সুজন ইসলাম জীবন। 
 
গানটির শুটিং করতে গিয়ে ঢাকার কিছু লোকেশনে কাজ করা হয়েছে। অাসছে ঈদে ভিডিও গানটি দেখা যাবে চ্যানেলগুলোতে। 
 
এই গানে কণ্ঠ দিয়েছেন শুভ চৌধুরী ও নন্দিনী। মডেল ছিলেন আনিস, সিন্থিয়া ও ফিরোজ। গানটির মিউজিক ডিরেক্টর অমিত চ্যাটারজি। গীতিকার কাজী সোহাগ।