আবারো পয়েন্ট হারাল পিএসজি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৭
 
জ্বালাতন ইব্রাহিমোভিচ দল ত্যাগের পর থেকেই বেশ রুগ্ন অবস্থা লিগ ওয়ানের জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের। লিগে টানা দ্বিতীয় দিনের মত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হল তাদের। চার পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় অবস্থান তাদের।
 
শুক্রবার রাতে ঘরের মাঠে ৬৭তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার লুকাস মউরার গোলে এগিয়ে যায় পিএসজি। তবে যোগ করা সময়ে স্লোভেনিয়ার ফরোয়ার্ড রবের্ত বেরিচ বল জালে জড়ালে স্বাগতিকদের জয়ে ফেরা হয়নি। ঘরোয়া লিগে গত ম্যাচেও আগে গোল করে শেষ মূহুর্তে সেন্ট অ্যাতেএন্নের কাছে গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল পিএসজির।
 
লিগ ওয়ানে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থেকেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে নামতে যাচ্ছে পিএসজি। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে ফ্রান্সের ক্লাবটি। গোল ডট কম।
 
ইত্তেফাক/আরএ