বুন্দেসলিগায় লেভানদোভস্কির গোলে জয় পেয়েছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শালকের বিপক্ষে ড্রয়ের সম্ভাবনা জাগলেও ম্যাচের শেষ দিকে লিগে নিজের চতুর্থ গোল করেন লেভানদোভস্কি।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ৮১তম মিনিটে পোল্যান্ডের এই স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় দলটি। আর যোগ করা সময়ে শালকের জালে বল পাঠান বদলি নামা ২১ বছর বয়সী মিডফিল্ডার জসুয়া কিমিচ।
গোলশূন্য স্কোরলাইন থাকার সময় শালকের ডাচ ফরোয়ার্ড ক্লাস-ইয়ান হুন্টেলারের একটি প্রচেষ্টা ক্রসবারে লেগেছিল।
লিগের দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বায়ার্ন। অন্যদিকে দুই ম্যাচেই হেরে তালিকার ১৭ নম্বরে রয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন শালকে।
ইত্তেফাক/এমএইচ
