সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক চিকিৎসাধীন অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে সেখানে গেছেন।
 
প্রধানমন্ত্রীর বিশেষ সহাকারী (মিডিয়া) মাহবুব উল হক শাকিল এ তথ্য ইত্তেফাককে জানিয়েছেন।
 
তিনি জানান, সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থা দেখার জন্য প্রধানমন্ত্রী আজ শনিবার বিকাল ৪টার দিকে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি সৈয়দ হকের শারীরিক ও চিকিৎসার অবস্থাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
 
সৈয়দ শামসুল হক ফুসফুসে কর্কট রোগে আক্রান্ত অনেক দিন আগে থেকেই। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ এপ্রিল তিনি স্ত্রী আনোয়ারা সৈয়দ হককে নিয়ে লন্ডন যান। সেখানে রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসা নিলেও কোনো ফল হয়নি। প্রায় তিন মাস চিকিৎসার পর চিকিৎসকরা বলেন, আর কিছু করার নেই। এর পর ২ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন তিনি।
 
 
ইত্তেফাক/এমআই