রাজধানীর দারুস সালাম থানার লালকুটির তৃতীয় কলোনীর একটি বাসা থেকে ১১ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। ওই বাসার মালিক আফরোজা মহল চন্দনা এ ব্যাপারে গত শুক্রবার দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আফরোজা মহল চন্দনা শারীরিক অসুস্থতার জন্য গত ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এ সময় ওই বাসা তালাবন্ধ ছিল। গত ৯ সেপ্টেম্বর বিকালে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বাসায় এসে দেখেন বাসার পূর্বপাশের জানালার গ্রিল কাটা। এরপর তিনি বাসার তল্লাশি করে দেখেন দুর্বৃত্তরা বাসা থেকে নগদ ৩ লাখ টাকা ও ৮ লাখ টাকার ২০ ভরি র্স্বনালঙ্কার চুরি হয়েছে। এ ব্যাপারে তিনি ওইদিন রাতেই দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এএম।
