গাজীপুরের টঙ্গীতে কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিত্সার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হজ পালনে সৌদি আরবে থাকা খালেদা জিয়া এক শোকবার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহার পূর্বে এ ধরনের মর্মান্তিক ঘটনায় বহু সংখ্যক শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত।
বিস্ফোরণে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘যারা আহত হয়েছেন, তাদের সুচিকিত্সার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আলাদা বার্তায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন। শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামে একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হন।
ইত্তেফাক/এএম।
