ভূমিমন্ত্রী শামসুর রহমান বলেছেন,‘জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব অঙ্গনে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের মাটি থাকবে জঙ্গিবাদ মুক্ত।
শনিবার বিকেলে ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন অডিটোরিয়ামে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সুগারক্রপ রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, বিএসআরআই এর পরিচালক ড. এ.এস.এম. আমান উল্লাহ, পরিচালক ড. আমজাদ হোসেন, ড. সাইদুর রহমান, যুক্তরাজ্যের শিক্ষা প্রোগ্রাম বিষয়ক গবেষক গালিবুর রহমান গালিব, সিনিয়র সায়েন্টিফিক অফিসার হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
