টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৬
রাষ্ট্রপতি আবদুল হামিদ টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসমূহের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি এই দুর্ঘটনায় আহত শ্রমিকদের আশু আরোগ্য কামনা করেন।
 
উল্লেখ্য, শনিবার সকালে টঙ্গীতে একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২৬ জন শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
 
ইত্তেফাক/এসএস