প্রথম ডার্বিতে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ম্যানইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে কেভিন ডি ব্রুন ও কেলেচিনের দুই গোলে ২-১ গোলে জিতেছে ম্যানসিটি।
ম্যানইউয়ের হয়ে গোল করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যাচের ১৫ ও ৩৬ মিনিটে গোল দুটি করেন ডি ব্রুন ও কেলেচিন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাচের ৪২ মিনিটে ম্যানইউয়ে হয়ে একটি গোল শোধ করেন। ম্যানইউয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। উল্লেখ্য, ২০১৬-১৭ মৌসুমে এটি ছিল ম্যানইউয়ের প্রথম পরাজয়।
দারুণ লড়াই হওয়া এই ম্যাচে প্রায় সব দিক দিয়েই এগিয়ে ছিল গার্দিওলার ম্যানসিটি। গোলপোস্টে ম্যানসিটি শট নিয়েছে ৬টি সেখানে ম্যানইউ নিয়েছে ৩টি। ম্যানইউয়ের মাঠে ম্যানসিটির বলের দখল ছিল ৬০ শতাংশ। গোল.কম। ইত্তেফাক/এসএসএ
