চ্যাম্পিয়ন মেয়েদের জন্য বাফুফের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৭
মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নিয়ে বাফুফে পরিকল্পনা করছে।  কারণ আগামী বছর থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের চূড়ান্ত পর্ব।  
 
জাপান কোরিয়া চীনের মতো দেশগুলো সেখানে লড়াই করবে। বাংলাদেশ সেই লড়াইয়ে অনেক অনেক পিছিয়ে আছে।  কিভাবে বাংলাদেশকে বর্তমান শক্তির চেয়ে আরো উপরে তোলা যায় তা নিয়ে বাফুফে পরিকল্পনা করছে।  সেটা এখনই প্রকাশ করতে চাচ্ছে না।  বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।  ঈদের পর জানাবেন বলে গতকাল বাফুফের জারুরী সভা শেষে জানিয়েছেন। 
 
এক বছরের জন্য পরিকল।পনা করা হবে।  আনা হবে স্পন্সর এবং খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু প্রবর্তন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।  সালাহউদ্দিন জানিয়েছেন এই সব ব্যপারে এখনই কিছু বলা যাবে না। আমি সময় মতো জানিয়ে দিতে চাই।  আমরা এখন সব কিছু সাজিয়ে তুলছিল।’
 
সালাহউদ্দিন না প্রকাশ করলেও তিনি আগেই জানিয়েছেন যেসব মেয়েরা ভালো ফুটবলার।  চ্যাম্পিয়ন হয়েছে। তাদের মধ্যে থেকে খেলোয়াড়দের তালিকা প্রনয়ন করা হবে।  কারণ অনেকের পরিবার মেয়েদের বিয়ে দেয়ার উদ্যোগও নিয়েছে।  তাই এই প্রতিভাবান ফুটবলাদের ধ্বংস হয়ে যেতে দেবেন না তিনি।  দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অনেকের বাবা মা ফুটবলে পাঠাতে রাজি হবে না। আমরা যদি মাসে মাসে টাকা তুলে দিতে পারি তাহলে বাবা মা বিয়ের ভাবনা থেকে সরে আসতে পারে। 
 
এ মাসেই এএফসি কাপ অনুর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছে।  
 
ইত্তেফাক/এসএসএ