ঈদের পর পুনরায় প্রিমিয়ার ফুটবল শুরু ১৯ সেপ্টেম্বর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:০১
ঈদের পর পুনরায় প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার কথা জানিয়েছে বাফুফে। ১৯ সেপ্টেম্বর সোমবার  লিগের খেলা শুরু হবে। 
 
 
ফিকশ্চারও ঘোষণা করা হয়েছে।  বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার বিকাল সাড়ে ৪টায় বিজেএমসি ও বারিধারা ক্লাব এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামাল ও মুক্তিযোদ্ধার ম্যাচ।  মঙ্গলবার চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ এবং শেখ রাসেল ও ব্রাদার্স মখোমুখি হবে। বুধবার বিকালে রহমতগঞ্জ সকার ক্লাব এবং সন্ধ্যায় মোহামেডান আবাহনী মুখোমুখি হবে।  
 
ইত্তেফাক/এসএসএ