আগামী নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ। ২২ খেলোয়াড়ের তালিকা করে রেখেছে হকি ফেডারেশন।
তবে হংকং যাওয়ার আগে হকি খেলোয়াড়রা জার্মানিতে প্রস্তুতি নেয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে হকির ৯ খেলোয়াড় জার্মানি পৌঁছেছেন। সেখানে বিভিন্ন ক্লাবে খেলার পাশাপাশি জার্মানিতে অনুশীলন করবেন জার্মানি কোচ অলিভার কর্টেজের কাছে। ৯ খেলোয়াড় ছাড়াও অন্যান্যরা যাবেন পালাক্রমে।
ঢাকায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর বসবে। এই দলে ৬ জন খেলোয়াড় রয়েছেন যারা এশিয়া কাপের সিনিয়রদের দলেও ডাক পেয়েছেন। যুব এশিয়া কাপ শেষ হয়ে গেলে তারাও যোগ দেবেন জার্মানির ক্যাম্পে। জার্মানিতে ১২টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিমি চয়নদের।
ইত্তেফাক/এসএসএ
