ঈদযাত্রায় ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনানের পল্টুন থেকে বুড়িগঙ্গায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো: সিয়াম (০৪) ভোলার উত্তর কুরুলিয়া এলাকার মো: সিরাজের ছেলে।
শনিবার রাতে দক্ষিন কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো: সামসুল আলম জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯নং পল্টুনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সামসুল জানান, শনিবার শিশু সিয়ামকে নিয়ে তার পরিবার সদরঘাটের ৯নং পল্টুন থেকে ১০নং পল্টুনে যাওয়ার সময় দুই পল্টুনের মাঝের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সিয়াম বুড়িগঙ্গায় ডুবে যায়।
তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে কয়েক ঘন্টা পর সিয়ামের লাশ ভেসে ওঠে।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় কোতোয়ালি থানা তাদের আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
ইত্তেফাক/এএন
