দুই আর্জেন্টাইন তারকার গোলে জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার ইতালিয়ান সিরি আ’তে ৩-১ গোলের ব্যবধানে সহজ জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা।
ঘরের মাঠে সাসুলোকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় জুভিরা। এ ম্যাচে জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস।
জুভিদের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। বাকি গোলটি করেন প্যাজনিক। আর সাসুলোর হয়ে একমাত্র গোলটি করেন আন্তেই।

পুরো ম্যাচের চারটি গোলের সবক’টি হয় মাত্র ৩৩ মিনিটে। খেলার চতুর্থ মিনিটে জুভিদের এগিয়ে নেন হিগুয়েন। দশম মিনিটে তার জোড়া গোল পূর্ণ হয়। ২৭ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন প্যাজনিক। আর ৩৩ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোলটি করেন আন্তেই।
দলের প্রথম গোলটিতে আর্জেন্টাইন তারকা হিগুয়েনকে সহায়তা করেন তারই স্বদেশি দিবালা। আর দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করেন সামি খেদিরা।
ইত্তেফাক/এমএইচ
