পাংশায় মুক্তিযোদ্ধা নাদের মুন্সি হত্যা মামলায় আসামি গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৩
রাজবাড়ীর পাংশায় সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাদের হোসন হত্যার মামলার এজাহার ভুক্ত ২নং আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফকরুল ইসলাম (৩৭) হাবাসপুর ইউপির চর আফরা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন খানের ছেলে।
 
পাংশা থানার অফিসার ইনচার্জ এস এম শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফকরুলের বিরুদ্ধে থানায় উপজেলা ভাইস চেয়ারম্যান নাদের হোসেন মুন্সি হত্যার মামলা রয়েছে।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ২১শে নভেম্বর শুক্রবার সকালে হাবাসপুর ইউপির কাচারীপাড়া বাজারে দুবৃর্ত্তদের গুলিতে মুক্তিযোদ্ধা নাদের হোসেন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।