পূর্ণিমার ফিরে যাওয়া হলো না

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪১
 
টেলিফিল্ম ‘ফিরে যাওয়া হলো না’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন দুপুর ২টা ১০ মিনিটে। এসএ হক অলিকের রচনা ও পরিচালনায়  টেলিফিল্মটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, হূদয় খান, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ প্রমুখ।
 
টেলিফিল্মটিতে রোদেলা চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা এবং ফাহিম চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। ফাহিম দেশের বাইরে থেকে আসা চুপচাপ, শান্ত স্বভাবের খুব মুডি একজন ছেলে। অন্যদিকে, রোদেলা খুব দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার দুষ্টুমিই ভালো লেগে যায় ফাহিমের। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।