ধামরাইয়ের জয়পুরা এলাকায় ট্রাক খাদে পড়ে অজ্ঞাত এক ব্যবসায়ী (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই ব্যবসায়ী। রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক মো. সেকেন্দার আলী জানান, সকালে জয়পুরা এলাকায় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা নারিকেল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারিকেল ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় আহত হন আরো দুই ব্যবসায়ী।
ইত্তেফাক/কেকে
