‘গোলমাল ৪' এর কেন্দ্রীয় চরিত্রে শ্রদ্ধা!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৪
 
‌রোহিত শেঠি পরিচালিত ‌‘গোলমাল ৪’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 
 
জানা গেছে, শ্রদ্ধা কাপুর ছবিতে অভিনয়ের জন্য ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে ছবি অজয় দেবগনের প্রেমিকা হিসেবে তিনি থাকছেন না। আগের ছবিতে কারিনা কাপুর খানের মতো চরিত্রের চেয়ে শ্রদ্ধার চরিত্রে হবে আলাদা। 
 
এর আগে রোহিত শেঠি ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাটকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারিখ না মেলায় আলিয়া ছবিতে কাজ করতে পারছেন না। তবে শ্রদ্ধা ছবিটির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। খুব শিগগিরই হয়তো ছবিটির জন্য চুক্তিবদ্ধ হতে পারেন ‌‌‘আশিকি ২’ অভিনেত্রী। খবর: টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস