ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ওয়ারিঙ্কা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৭
জাপানি তারকা কেই নিশিকোরিকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন সুইস তারকা স্তান ওয়ারিঙ্কা। ফাইনালে তার প্রতিপক্ষ টেনিসের শীর্ষ খেলোয়ার নোভাক জোকোভিচ।
 
শেষ চারের লড়াইয়ে চার সেটে সম্পন্ন করেন সুইস তারকা। নিশিকোরি এর আগে কোয়ার্টার ফাইনালে ফেভারিট অ্যান্ডি মারেকে হারিয়েছিলেন। আর এদিন প্রথম সেটে ৪-৬ গেমে জয়ও তুলে নেন তিনি।
 
তবে পরের তিন সেট টানা জিতে ফাইনাল নিশ্চিত করেন ওয়ারিঙ্কা।
 
ইত্তেফাক/এমএইচ