রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ‘সৌজন্য সাক্ষাৎ’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৯
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকাল পৌনে ৫টায় এর সূচি নির্ধারিত আছে।
 
গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বঙ্গভবন যাচ্ছেন।
 
বুধবার সকালে রওনা দিয়ে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।
 
সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
 
 
ইত্তেফাক/কেকে