রোনালদোর সফল প্রত্যাবর্তনে খুশি জিদান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৪
স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার আলাভেসের কাছে ২-১ গোলে হারের রাতে শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হারিয়েছে  ওসাসুনাকে। জয়ের সঙ্গে ইনজুরি থেকে ফেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর সফল প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ জিনেদিন জিদান।
 
এ হারে বার্সেলোনা শীর্ষে  থাকা রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্টে পিছিয়ে পড়লো। রিয়ালের হয়ে এদিন মাঠে ফেরেন ইনজুরি কাটিয়ে ওঠা রোনালদো। ৩১ বছর বয়সী পর্তুগাল ফরোয়ার্ড ইউরো ২০১৬ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। কিন্তু ক্লাবের হয়ে খেলায় ফিরেই তিনি কোন সময় নষ্ট করেননি। আলতো টোকায় বল পাঠিয়েছেন ওসাসুনার জালে।
 
জিদান তাই টানা তিন খেলায় জয়ের সুবাদে ১৫ পয়েন্ট পাওয়ার পাশাপাশি তার তারকা স্ট্রাইকারটির সফল প্রত্যাবর্তনে খুশি। রোনালদোকে ঘিরে তিনি বলেন,‘আমি আশা করি সে অনেক গোল করবে। সে একের পর এক সব রেকর্ড ভেঙ্গে ফেলবে এবং আমি নিশ্চিত সে ১০০ গোল (চ্যাম্পিয়ন্স লিগ) পাবে।’
 
ইত্তেফাক/এসএসএ