রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪২
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল পৌনে পাঁচটায় পূর্ব নির্ধারিত বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
 
গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
 
ইত্তেফাক/আরএ