গাজীপুরের টঙ্গিতে টাম্পাকো ফয়েলন লিমিটেডে গত শনিবার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন। আহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ। নিখোঁজ আছেন অনেকে। অনেকটা সময় পেরিয়ে গেলেও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।
এই ঘটনায় বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে।
সেই সঙ্গে আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। গতকাল রবিবার বিকালে ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘টঙ্গীতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি সত্যি মর্মান্তিক। আমরা আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রার্থনা করছি যেন সৃষ্টিকর্তা নিহতদের পরিবার পরিজনকে শক্তি দেন এই দুঃসময় পেরিয়ে যাওয়ার।’
ইত্তেফাক/এসএসএ
