রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত্

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫১
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গিয়ে  রাষ্ট্রপতির সাথে সাক্ষাত্ করেন।  ঈদের পরদিন গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী সাক্ষাত্ করলেন। সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
 
ইত্তেফাক/এএন